
‘রান ফর বাংলাদেশ, রান ফর হেলথ’ স্লোগান সামনে রেখে নরসিংদীর রায়পুরায় আবারও শুরু হলো আন্তর্জাতিক মানের ‘রায়পুরা ম্যারাথন’ প্রতিযোগিতা। দেশ-বিদেশের সাত শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে এই বৃহৎ আয়োজন শুরু হয়েছে। আজ শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টায় উপজেলা চত্বরে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়।
ম্যারাথনটি রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজক কমিটির প্রধান সবুজ শিকদার জানান, বাংলাদেশের বুকে রায়পুরাকে ব্র্যান্ডিং করতেই এই বৃহৎ আয়োজন। প্রতিযোগিতায় মোট চারটি ক্যাটাগরিতে শিশু থেকে বৃদ্ধ—সব বয়সের ৭০০ জনেরও বেশি নারী-পুরুষ অংশ নিচ্ছেন। এর মধ্যে ৪২ কিলোমিটার (ফুল ম্যারাথন): ১৮০ জন, ২১ কিলোমিটার (হাফ ম্যারাথন): ১৮৫ জন, ১০ কিলোমিটার: ৩৫০ জন নারী-পুরুষ, ৫০০ মিটার: ৩০ জন শিশু প্রতিযোগী রয়েছে।
দৌড়বিদেরা নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে গ্রামের মেঠো পথ ধরে হালকা কুয়াশায় আর সুন্দর গ্রামীণ প্রকৃতির মাঝে দৌড় শুরু করেন। আয়োজন ঘিরে সড়কজুড়ে ব্যাপক দর্শক ছিল চোখে পড়ার মতো। ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই আন্তজেলা সড়কের নির্ধারিত এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা ম্যারাথনের স্পনসর ওয়াটসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ, রায়পুরা রানার্স কমিউনিটির পরিচালক সবুজ শিকদার, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিন প্রমুখ।

অতিথিরা উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘এই আয়োজন শুধু রায়পুরা নয়, পুরো বাংলাদেশের জন্যই এক গর্বের বিষয়। আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার মাধ্যমে রায়পুরা বিশ্বদরবারে নিজের অবস্থানকে আরও শক্ত করবে।’
ম্যারাথন ঘিরে দুই শতাধিক স্বেচ্ছাসেবক এবং ৪২ জন পুলিশ, আনসার সদস্য, গ্রাম পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেড় শতাধিক সদস্য সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। এ ছাড়া একটি অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম চিকিৎসাসেবার জন্য প্রস্তুত রয়েছে।

আজ বেলা ১১টা থেকে উপজেলা চত্বরে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, মেডেল, সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হবে। এর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩২ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৮ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে