
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ১২ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। অভিযোগপত্রে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রটি গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বর্তমানে ছুটিতে দেশের বাইরে থাকায় প্রশাসনিক দায়িত্ব পালন করছেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম। গতকাল তাঁর কাছে একজন ব্যক্তি লিখিতভাবে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে সম্প্রতি অনুষ্ঠিত একটি কর্মচারী নিয়োগে ১২ লাখ টাকা ঘুষ নেওয়ার দাবি করা হয়।
অভিযোগপত্র গ্রহণ ও পরবর্তী ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম দৈনিক আজকের পত্রিকাকে বলেন, ‘সবকিছুর ব্যবস্থা নেওয়া হবে। উপাচার্য স্যার বর্তমানে ছুটিতে আছেন। তিনি ফিরে এলে অভিযোগটি সম্পর্কে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। টাকা-পয়সার কোনো ধরনের লেনদেনের বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ। তিনি বলেন, ‘৫ আগস্টের পর থেকে কর্মচারী নিয়োগ অনেক বেশি স্বচ্ছভাবে সম্পন্ন হচ্ছে। নিয়োগের জন্য পাঁচ সদস্যের একটি বোর্ড কাজ করে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই প্রার্থীরা নিয়োগ পান। এখানে কোনো ধরনের আর্থিক লেনদেনের প্রশ্নই ওঠে না। অভিযোগটি ভিত্তিহীন।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে