
রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে সমন্বয়ক পরিচয় দেওয়া ১৪ তরুণকে আটক করেছে যৌথ বাহিনী। তাঁদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মুক্তারুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদের ১৪ জনকে আটক করা হয়েছে। তাঁরা রাজধানীর রাসেল স্কয়ারে শেখ কবির নামের এক ব্যবসায়ীর অফিসে হামলা ও ভাঙচুর করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ভোক্তভোগীর শেখ কবিরের পান্থপথের ৪৭ লেক সার্কাসে কাবিক্রো লিমিটেড একটি কনস্ট্রাকশন সাইট রয়েছে। হঠাৎ করে রাতে সেখানে গিয়ে ভাঙচুর চালায় ২০ জনের মতো যুবকদের একটি দল। সেখান থেকে ড্রয়ার ভেঙে তাঁরা টাকাও নেয়। পরে ভুক্তভোগী ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল সেখানে গিয়ে তাদের আটক করে। লুট হওয়া টাকা থেকে প্রায় অর্ধ লক্ষ টাকা উদ্ধার করে।
ওসি মুক্তারুজ্জামান আরও বলেন, অভিযুক্তরা দাবি করেছেন, ওই কনস্ট্রাকশন সাইটে আওয়ামী লীগে কার্যক্রম চলছিল—এমনটি শুনে তাঁরা সেখানে গিয়েছিলেন। কিন্ত ভুক্তভাগী বলেছেন, এটা তাঁর ব্যক্তিগত অফিস। এটা আওয়ামী লীগের কোনো অফিস ছিল না। সেই অফিস ভাঙচুর করে তিন লাখ টাকা নিয়ে নেয় তাঁরা।
এ ঘটনায় কলাবাগান থানায় ১৪ জনসহ অজ্ঞাত পাঁচ ছয় জনের নামে আইনশৃঙ্খলা বিঘন্নকারী অপরাধে দ্রুত বিচার আইনের মামলা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে