
সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলামের বাড়ি, জমি ও ফ্ল্যাট জব্দ এবং ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ সাবেক এই মন্ত্রীর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।
দুদকের আবেদন থেকে জানা যায়, ঢাকার খিলগাঁও, ডেমরা, নারায়ণগঞ্জ, বন্দর, কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসামে তাজুল ইসলামের ১,২৬৬ দশমিক ৬৬ শতাংশ জমি, সাড়ে ৪ হাজার বর্গফুটের বেশি আয়তনের কুমিল্লার দুটি ফ্ল্যাট, লাকসামের তিনতলা একটি বাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
এগুলোর মূল্য শত শত কোটি টাকা। এ ছাড়া ৩৪টি ব্যাংক হিসাবে ও সঞ্চয়পত্র হিসাবে ২১ কোটি ২৪ লাখ ৮১ হাজার ৭০০ টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি বিভিন্ন কোম্পানির ২৫ লাখ ৫২ হাজার শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনটি গাড়ি জব্দেরও নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, তাজুল ইসলাম মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছে। ইতিমধ্যে গত ২২ জানুয়ারি তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৬৬ কোটি টাকা অবৈধভাবে লেনদেনের অভিযোগে দুদক মামলা করেছে। দুদক ও মানি লন্ডারিং আইনে এই মামলা হয়।
আবেদনে আরও বলা হয়েছে, তাজুল ইসলামের বিরুদ্ধে মামলা তদন্তকালে জানা গেছে, বিপুল স্থাবর–অস্থাবর সম্পদ তিনি অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন।
ভবিষ্যতে মামলা প্রমাণ হলে এই সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। তাই তিনি সম্পদ বিক্রি, হস্তান্তর ও স্থানান্তর যাতে করতে না পারেন, সে জন্য আদালতের নিষেধাজ্ঞা প্রয়োজন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে