
রাজধানীর সেগুনবাগিচা এলাকায় সচিবালয়ে আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের কর্মী সোহনুর জামান নয়নকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকচালককে আটক করে সাধারণ জনতা। বুধবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটের দিকে বেপরোয়া গতিতে চালানো ট্রাক ধাক্কা দিয়ে পালানোর সময় গণপূর্ত ভবনের সামনে থেকে এর চালককে আটক করা হয়।
উপস্থিত জনতা বলেন, ফায়ার সার্ভিসের কর্মীকে চাপা দিয়ে পালানোর জন্য চালক ট্রাকের গতি বাড়িয়ে দেন। দ্রুতগতির ট্রাকটি গণপূর্ত ভবনের সামনে দিয়ে পালিয়ে যাওয়ার সময় সচিবালয়ে আগুন দেখতে আসা শিক্ষার্থীরা সামনে ব্যারিকেড দেন। বাধ্য হয়ে ট্রাক থামিয়ে চালককে নামানো হয় এবং মোটরসাইকেলে করে নিয়ে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। উত্তেজিত জনতা চালককে মারধর করতে উদ্যত হলে সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তবে শেষরক্ষা হয়নি আহত ফায়ার কর্মী সোহানুর জামান নয়নের। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ডিজি বলেন, ‘পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সোহানুর জামান তেজগাঁও স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন এবং তাঁর বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়।’
এ ঘটনায় আরেক ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন। তাঁর একটি পায়ে গুরুতর আঘাত লাগলেও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৫ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে