রাজধানীর লালবাগ শহীদনগরে ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন (২৫) নামের এক কারখানার কর্মচারী খুন হয়েছেন। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে শহীদনগর ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তাঁর বন্ধু মো. আব্দুল রাকিব জানান, গতকাল সোমবার রাতে ২ নম্বর গলি দিয়ে যাচ্ছিল হোসেন ও তাঁর বন্ধু নীরব। তখন নীরবের হাতে একটি লোহার পাইপ ছিল। নীরবের কাছে সেই পাইপ চায় স্থানীয় আবির (২৮) নামের তাঁদেরই সমবয়সী আরেক যুবক। তখন পাইপ দিতে না চাইলে আবির নীরবকে কয়েকটি চড়-থাপ্পড় মারে। প্রতিবাদে আবিরকে চড় মেরেছিলেন হোসেন।
রাকিব আরও জানান, রাতে ওই ঘটনার পর স্থানীয় বড় ভাইয়েরা মিলে তাঁদেরকে ডেকে মীমাংসা করে দেন। এরপর আজ দুপুরে কারখানায় কাজ শেষ করে খাবার খেতে হেঁটে বাসায় আসছিলেন হোসেন। শহীদনগর ২ নম্বর গলিতে দুলালের দোকানের সামনে তখন ওত পেতে থাকা আবির সুইচ গিয়ার (ধারালো ছুরি) দিয়ে তাঁর পেটে ৫-৬টি আঘাত করে। তখন আশপাশে থাকা লোকজন তাঁকে ধরে ফেলে। আর আহত হোসেনকে হাসপাতালে নিয়ে আসা হয়।
নিহত মোহাম্মদ হোসেনের বোন সুরাইয়া আক্তার জানান, তাঁরা শহীদনগর ২ নম্বর গলিতে থাকেন। বাসার পাশেই গয়না তৈরির কারখানায় কাজ করে হোসেন। তাঁদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। তাঁর বাবার নাম শাহ আলম। সুরাইয়া জানতে পেরেছেন আবির নামের এক ছেলে তাঁর ভাইকে ছুরিকাঘাত করেছে। তবে কী কারণে ছুরিকাঘাত করেছে, তা জানেন না তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবকের বুকে ও পেটে ছুরিকাঘাত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি লালবাগ থানায় অবগত করা হয়েছে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী বলেন, ‘শহীদনগরে মারামারির ঘটনায় এক ছেলে হাসপাতালে মারা গেছে জানতে পেরেছি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে