
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুট হওয়া চারটি টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। গতকাল শনিবার (২৫ এপ্রিল) রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১১টার দিকে কামরাঙ্গীরচর থানাধীন নয়াগাঁও মুড়ি ফ্যাক্টরি-সংলগ্ন বুড়িগঙ্গার চরের পাশে জঙ্গলে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় চারটি অবিস্ফোরিত টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গ্রেনেডগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর সময় দেশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে দুষ্কৃতকারীরা অস্ত্র ও গোলাবারুদ লুট করে। পরে এসব অস্ত্র বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা তৈরি হয়। ওই প্রেক্ষাপটে লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে র্যাব নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে যেকোনো নাশকতামূলক তৎপরতা কঠোরভাবে দমন করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ভবিষ্যতেও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে