
রাজধানীর মান্ডা এলাকায় পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া খণ্ড-বিখণ্ড লাশের পরিচয় মিলেছে। হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা ও সৌদিপ্রবাসী মোকাররম হোসেন বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান আসামি হেলেনা বেগম ও তাঁর কিশোরী মেয়েকে আলামতসহ গ্রেপ্তার করেছে র্যাব-৩।
র্যাব জানায়, পরকীয়া সম্পর্কের জেরে মোকাররমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে মরদেহ ৮ টুকরা করে পলিথিনে মোড়ানো অবস্থায় রাজধানীর মান্ডার বিভিন্ন এলাকায় ফেলে রাখা হয়।
আজ সোমবার বিকেলে রাজধানীর শাহজাহানপুরে র্যাব-৩ সদর দপ্তরে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন এই হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা বিস্তারিত জানাবেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে