
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে উপস্থিত থেকে অমর একুশে গ্রন্থমেলা-২০২৩ উদ্বোধন করবেন। আজ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের ১ তারিখ বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে অমর একুশে গ্রন্থমেলা-২০২৩ মেলা উদ্বোধন করবেন। এখন পর্যন্ত এ সিদ্ধান্তই রয়েছে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মেলা পরিদর্শন করবেন। পরে মেলা সবার জন্য উন্মুক্ত করা হবে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মেলার একপ্রান্তে দাঁড়ালে যেন শেষ প্রান্তও দেখা যায় সেভাবেই এবারের মেলা পুনর্বিন্যাস করা হয়েছে। প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন করা হয়েছে। প্রস্তুতি নিয়ে আমরা সন্তুষ্ট। এখন পর্যন্ত সবকিছু আমাদের পরিকল্পনা মাফিক এগোচ্ছে। যথাসময়ে যেন মেলা শুরু করা যায়, সে জন্য আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। মেলায় সাত সদস্যের আলাদা টাস্কফোর্স থাকবে।’
বইমেলার জন্য নীতিমালা আছে। যেসব প্রতিষ্ঠান বইমেলায় অংশগ্রহণ করছে, তাদের সেই নীতিমালা মানতে হবে। কেউ যেন নীতিমালার বাইরে না যায়, সে জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্স সদস্যদের জন্য মেলা প্রাঙ্গণে একটি অফিসও করা হয়েছে। টাস্কফোর্স নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। টাস্কফোর্সের কারণে কারও মুক্ত চিন্তার কোনো ব্যাঘাত ঘটবে না বলেও জানান কে এম খালিদ।
আদর্শ প্রকাশনী নিয়ে কে এম খালিদ বলেন, ‘বইমেলার নিয়মনীতির বাইরে আমরা যেতে পারব না। তারা যদি নিয়মনীতির মানে, তাহলে তাদের ব্যাপারে আমাদের যে সিদ্ধান্ত সেটি জানানো হবে। সমাজ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার জাতীয় পতাকা, জাতির পিতার বিষয়ে কোনো আপস করা যাবে না। গত বছর আদর্শের বইতে আপত্তিকর কিছু বিষয় ছিল। সেসব বিষয়ে তাদের জানানো হয়েছে।’
জানা গেছে, এবারের বইমেলায় ৪৭২টি প্রতিষ্ঠান ও ৭১০টি ইউনিট থাকবে। বাংলা একাডেমিতে ১০৩টি প্রতিষ্ঠান ও ১৪৭টি ইউনিট থাকবে। মোট ৫৭৫টি প্রতিষ্ঠানের ৮৫৭টি স্টল এবং ৩৪টি প্যাভিলিয়ন থাকছে। এ ছাড়া ফুডকোর্ট, নামাজের জায়গা ও শৌচাগারের ব্যবস্থাও অন্যবারের মতো থাকবে।

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
১৫ মিনিট আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
১৯ মিনিট আগে
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
৩১ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
৪৩ মিনিট আগে