সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসংলগ্ন (ডিইপিজেড) নবীনগর-চন্দ্রা মহাসড়কে বিকেলে একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে ভোরে আশুলিয়ার বগাবাড়ি এলাকায় একটি পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৮ই নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে কীভাবে বাসটিতে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।
বাসটি পোশাক কারখানার শ্রমিকদের পরিবহনের কাজে ব্যবহৃত হয়।
পুলিশ বলছে, তারা ধারণা করছে, যান্ত্রিক ত্রুটি থেকে বাসটিতে আগুন লেগে থাকতে পারে। অন্যদিকে বাসের চালক জানান, নিজ থেকে আগুন লাগার সুযোগ নেই। কাউকে গাড়িতে আগুন লাগাতেও দেখেননি তিনি।
বাসের চালক রেজাউল বলেন, বিকেলে যাত্রী আনার জন্য খালি বাস নিয়ে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে ডিইপিজেডের দিকে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে ডিইপিজেডসংলগ্ন সম্ভার পেট্রলপাম্পের সামনে আসার পর পেছন থেকে আগুনের তাপ অনুভব করার পর পেছনে তাকিয়ে বাসের ভেতরে আগুন জ্বলতে দেখেন। দ্রুত বাস থামিয়ে তিনি বাস থেকে নেমে যান। পরে আশপাশের লোকজনের সহায়তায় বালতি দিয়ে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি বলেন, প্রথমে বাসের পেছনের ছয় সিটে আগুন লাগে। কোনো কারণ ছাড়া এমনি এমনি বাসে আগুন লাগার কথা না। তবে কাউকে বাসে আগুন লাগাতেও দেখেননি বলেও জানান তিনি।
ডিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের ভেতরের সিট পুড়ে গেছে। আগুনে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে