ঢাকার তিনটি পরীক্ষা কেন্দ্রে গাড়ির ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার দিনই বায়োমেট্রিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি(বিআরটিএ)।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। বিআরটিএ’র ইঞ্জিনিয়ারিং শাখার পরিচালকের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ জানুয়ারি থেকে বিআরটিএ’র ঢাকা মেট্রো-১ জোয়াসাহারা, ২ ইকুরিয়া, ৩ উত্তরা দিয়াবাড়ি সার্কেলের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ করা হবে।
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের সুবিধার্থে ঢাকার এই তিন সার্কেলের প্রার্থীদের তাদের লার্নারে উল্লেখিত কাগজপত্রদিসহ নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে সকাল ৯টার পরিবর্তে সকাল ৮টার মধ্যে উপস্থিত থাকতে হবে। এখন পর্যন্ত ঢাকার তিনটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা ও বায়োমেট্রিক নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে