রাজধানীর মতিঝিলে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মো. রুহুল আমিন শেখ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে কমলাপুর বিআরটিসি বাস কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির চালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত রুহুল আমিন গাজীপুরের শ্রীপুর থানার নান্দাসাগর গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে পূর্ব বাসাবো এলাকায় থাকতেন। ঢাকার পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের নিরাপত্তারক্ষী ছিলেন তিনি।
নিহত রুহুল আমিনের ছেলে মো. শাকিল জানান, তাঁর বাবা কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। মতিঝিলে রাস্তা পার হওয়ার সময় ৬ নম্বর রুটের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে পথচারী ও পরিবারের সদস্যরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মো. শাকিল আরও বলেন, এ ঘটনায় তিনি বাদী হয়ে মতিঝিল থানায় একটি হত্যা মামলা করেছেন।
আজ বুধবার আজকের পত্রিকাকে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, এ ঘটনায় বাসটির চালক মোহন ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে