জাতীয় সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে সশরীরে ক্লাসে ফিরছে না ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে বিভাগগুলো চাইলে সশরীরে পরীক্ষা নিতে পারবে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে হল এবং অফিস খোলা থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য বলেন, ‘জাতীয় সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে আমাদের ক্লাস বন্ধ আছে। তবে সেশনজট ও শিক্ষাকার্যক্রম সচল রাখতে ক্লাস কার্যক্রম অনলাইনে, পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নিতে পারবে বিভাগগুলো। আবাসিক হল যেভাবে চলছে, স্বাস্থ্যবিধি মেনে সেভাবে চলবে।’
উপাচার্য বলেন, ‘এখন আমাদের অফিস কার্যক্রমও ৩টা পর্যন্ত চলছে। প্রয়োজনে সেটাও আমরা বাড়িয়ে দেব। ল্যাব, প্র্যাকটিক্যাল ক্লাস এবং যেটা অনলাইনের চেয়ে প্রত্যক্ষ জ্ঞানে শিক্ষার্থীদের সহায়তা হয়। সেসব ছোট ছোট ক্লাসও সশরীরে হবে।’

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৭ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৫ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩২ মিনিট আগে