
ছয় দফা দাবিতে রাজধানীর সাতরাস্তা মোড় অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে মগবাজার-মহাখালী, খামারবাড়ি-ফার্মগেট-শাহবাগ-কারওয়ান বাজার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। দুপুর ২টা পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করছেন।
কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল না রাখা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদি করা এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের ৬ মাস করা, ২০২১ সালের বিতর্কিত নিয়োগ প্রাপ্ত ক্র্যাফট ইন্সট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে অপসারণ করা, কারিগরি সেক্টরে সকল শূন্য পদে কারিগরি জনবল নিয়োগ দ্রুত সম্পূর্ণ করা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন করা এবং উপসহকারী প্রকৌশলী ১০ম গ্রেড পদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন সুযোগ না দেওয়ার দাবিতে আন্দোলনে নামে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এসব দাবি পূরণে রাজধানীর সাতরাস্তা মোড় অবরোধ করে তারা।
সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের এই বিক্ষোভের কারণে হাতিরঝিল, রামপুরা, মগবাজার, শান্তিনগর, কাকরাইল ও মিন্টু রোড এলাকায়ও তীব্র যানজট দেখা গেছে। এসব এলাকায় শত শত গাড়ি আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে অ্যাম্বুলেন্স দেখলেই ছেড়ে দেন আন্দোলনকারীরা।
আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আশা করি সরকার আমাদের দাবিগুলো মেনে নেবে।
ডিএমপি তেজগাঁও জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) স্নেহ শীষ বলেন, ‘সকাল থেকে শিক্ষার্থীরা সাত রাস্তায় সড়ক বন্ধ করে আন্দোলন করছে। এতে এই সব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য বলা হলেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে