
রাজধানীর মহাখালীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেন (৫০)। আজ সোমবার বিকেলে অফিস শেষে হাসপাতাল থেকে বাসায় যাওয়ার পথে এই ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান জানান, বিকেলে অফিস শেষে হাসপাতাল থেকে বাসায় যাওয়ার পথে মহাখালী এলাকায় পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাঁকে ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে জাতীয় ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
মেহেদী হাসান বলেন, ‘ডা. আহমদ হোসেন হাসপাতালটির টেন্ডার সংক্রান্ত বিষয়ে দায়িত্বে রয়েছেন। ধারণা করা হচ্ছে, এই বিষয়ে উনাকে ভয় দেখাতেই হুমকি দেওয়া হয়েছে। ঘটনা নিয়ে কাজ করছি।’
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
১০ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে