
পক্ষপাতমূলক আচরণ করায় সূত্রাপুর থানার ওসির অপসারণ চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জানালেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। আজ শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইশরাক।
এর আগে ইসি সচিবের কাছে তাঁর এজেন্ট সাইদুর রহমান মিন্টুর সই করা একটি আবেদন দেওয়া হয়।
আবেদনে বলা হয়, ঢাকা-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মো. আব্দুল মান্নানের কর্মী সমর্থক ও জামায়াত ইসলামের অফিস হিসেবে ৭৩ নম্বর ভোটকেন্দ্র কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজে গত ৪ ফেব্রুয়ারি স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পারি, ওই ভোটকেন্দ্রটিতে জামায়াত প্রার্থী ও কর্মী-সমর্থকেরা বিপুল পরিমাণে নকল ব্যালট পেপার সিল এবং দেশীয় চাপাতি, রামদা, ক্রিকেট স্ট্যাম্প, হকি স্টিক, জি. আই পাইপ ও আগ্নেয়াস্ত্র মজুদ করেছে।
ইশরাক আবেদনে আরও বলেন, ‘আমি ওই বিষয়ে সূত্রাপুর থানার ওসি সাহেবকে অবহিত করলে ওসি নিজে সরেজমিনে গিয়ে ওই অস্ত্র জব্দ না করে তা সরিয়ে ফেলতে সহযোগিতা করে।’
আবেদনে আরও লেখা হয়, ‘অতঃপর আমরা বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্সকে অবহিত করলে আনুমানিক চার ঘণ্টা পর নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ভোটকেন্দ্রের বিভিন্ন রুম তল্লাশি করে ১৫২টি ক্রিকেট ষ্ট্যাম্প উদ্ধার করেন। ওই বিষয়ে প্রতীয়মান হয় যে, সূত্রাপুর থানার ওসি জামায়াত সমর্থিত।’
এই অবস্থায় পক্ষপাতদুষ্ট আচরণে নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা তৈরি হয়। এজন্য নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে ওই ওসি পরিবর্তনের দাবি জানানো হয় আবেদনে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪০ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে