
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সে উঠেছেন। রাত ১১টা ১০ মিনিটে তিনি উড়োজাহাজে ওঠেন।
বিমানবন্দরে উপস্থিত নেতারা উড়োজাহাজের সামনে থেকে খালেদা জিয়াকে বিদায় জানান।
এর আগে আজ মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে প্রবেশ করে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি।
রাত সোয়া ৮টায় গুলশানে নিজ বাসভবন ফিরোজা থেকে রওনা দেন বিএনপি চেয়ারপারসন।
উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন বিএনপির চেয়ারপারসন। লন্ডনে পৌঁছেই খালেদা জিয়া সরাসরি ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি হবেন।

ওদিকে খালেদা জিয়ার বিদেশ সফরকে কেন্দ্র করে বিকেল থেকেই তাঁর বাসভবন ও আশপাশে বিএনপি, এর অঙ্গসংগঠনসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীরা ভিড় করেন। তাঁর বাসভবন থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের পাশে দলীয় নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। তাঁদেরকে খালেদা জিয়ার নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

এদিকে সন্ধ্যায় গুলশানে ফিরোজায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে যান। ৬টার দিকে একটি গাড়িতে করে বিএনপির চেয়ারপারসনের একটি লাগেজ বিমানবন্দরে পাঠানো হয়েছে বলে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

এরই মধ্যে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিমানবাহিনী, র্যাব, এপিবিএন, আনসার বাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা বিমানবন্দরের পুরো এলাকায় অবস্থান নিয়েছেন। বিমানবন্দরের অভ্যন্তরীণ রুটে সাধারণ যাত্রীদের চলাচলের বেশ কিছু জায়গায় তাদের বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৫ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে