
রাজধানীর তুরাগের দিয়াবাড়ির ঝোপ থেকে অজ্ঞাতনামা এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স ১৫–২০ বছরের মধ্যে হবে।
আজ সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় দিয়াবাড়ির উত্তরা ১৭ নম্বর সেক্টরের ঝোপের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে লাশ পড়ে থাকার খবর পায় পুলিশ।
সরেজমিন দেখা যায়, ঝোপের ভেতরের ঘাসের ওপর লাশটি শোয়া অবস্থায় রয়েছে। গলায় রক্তাক্ত জখম, পেটে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরনে লাল ফুল হাতা গেঞ্জি ও জিনসের প্যান্ট ছিল।
এ বিষয়ে ডিএমপির উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা একটি তরুণের গলাকাটা লাশ পেয়েছি। তাঁর পরিচয় জানা যায়নি। নিহতের নাম পরিচয় বের করার চেষ্টা চালাচ্ছি।’
সাদ্দাম হোসেন বলেন, নিহতের গলায় রশি দিয়ে বাঁধার দাগ দেখা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১৯ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
২৯ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে