
কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনরত রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের ওপর শাখা ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে ইডেন কলেজের বকুলতলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন ইডেন কলেজের শিক্ষার্থী সায়মা আফরোজ, শাহিনুর সুমি, সুমাইয়া সাইনা, সানজিদা হক ও স্কাইয়া ইসলামসহ ১০ জন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতদের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, ইডেনের হলে হলে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে যেতে বাধা দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে আমরা মিছিলের জন্য হলে হলে শিক্ষার্থীদের বের করতে গেলে হামলার শিকার হন তাঁরা। ভুক্তভোগীরা জানান, হামলার নেতৃত্বে ছিলেন ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা, ছাত্রলীগ নেত্রী আয়শা ইসলাম মীম, কল্পনা ও জেরিন আক্তারসহ ৪০-৫০ জন নেতা-কর্মী।
আহত সায়মা আফরোজ বলেন, ‘যাতে শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে যেতে না পারে, সে জন্য ছাত্রলীগ হলে হলে বাধা দেয়। পরে শিক্ষার্থীদের মিছিল নিয়ে বের করি। এ সময় বকুলতলায় ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করে। হামলা করার পরেও আমরা দমে যাইনি।’
সায়মা আফরোজ আরও বলেন, ‘প্রথম গেট ও দ্বিতীয় গেট হয়ে ঢুকে যারা আন্দোলনে যুক্ত হতে চাইছে, তাদের হল থেকে বের করে নিয়েছি। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। হামলার সময় বিভিন্ন বিভাগের শিক্ষকেরাও উপস্থিত ছিলেন, কিন্তু ছাত্রলীগকে হামলা থেকে নিবৃত্ত করতে কোনো কিছু করেননি তাঁরা।’
হামলার অভিযোগের বিষয়ে তামান্না জেসমিন রিভা আজকের পত্রিকা’কে বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেছে, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমরা নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে ছিলাম। ছাত্রফ্রন্টের কিছু চিহ্নিত নেতা-কর্মী আমাদের মেয়েদের ওপর হামলা করে। তারা হামলা করে আমাদের ওপর অভিযোগ দিচ্ছে।’
এ বিষয়ে জানতে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী বেগমকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।
আরও খবর পড়ুন:

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে