
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটককে ধ্বংসে দেশি- বিদেশি চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছে রাষ্ট্র ও জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটি। এই চক্রান্ত বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, টেলিটক দেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর হিসেবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে নীতিগত বৈষম্য, বিনিয়োগ ঘাটতি এবং অব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠানটিকে পিছিয়ে রাখা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশি ও বিদেশি স্বার্থান্বেষী মহলের যোগসাজশে টেলিটককে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার একটি চক্রান্ত চলছে—যা দেশের টেলিযোগাযোগ খাতের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, সরকার ব্যবসা করে না। বাজারে প্রতিযোগিতা সৃষ্টি করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রয়োজন। টেলিটকের কম মূল্যের সেবা আছে বলেই অন্য অপারেটররা চাপে থাকে। যদি টেলিটক ধ্বংস করে দেওয়া হয়, তাহলে বাজারে সিন্ডিকেট করে ডেটা এবং ভয়েস কলের মূল্য কোথায় গিয়ে দাঁড়াবে তা সময় বলে দেবে। তাই টেলিটককে সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। পাশাপাশি এই প্রতিষ্ঠানকে লাভজনক করতে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মানববন্ধনে সরকারের কাছে কিছু দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও টেকসই পুনর্গঠন পরিকল্পনা প্রণয়ন করা, বকেয়া সমস্যা দ্রুত সমাধান করে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা, পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে টেলিটককে প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা ও কার্যকর ব্যবহারে স্বাধীন নিরীক্ষা চালু করা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, টেলিটককে দুর্বল বা ধ্বংস করার যেকোনো অপচেষ্টা দেশের ডিজিটাল নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। এই চক্রান্ত বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে