রাজধানীর বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম ইয়াকুব আলী (৫০)। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
বুধবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুল থানার বিজয় সরণি মিরপুর রোডে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ইয়াকুব আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক রাত আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত ইয়াকুব আলী ছেলে সিয়াম আহমেদ মানিক জানান, তাঁদের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানার উলানিয়া গ্রামে। বর্তমানে মিরপুর পল্লবী ১২ নম্বর সেকশন এলাকায় থাকেন। মিরপুরে তাদের বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা আছে।
সিয়াম আহমেদ আরও জানান, রাতে তাঁর বাবা ব্যবসার কাজে জুরাইনের পোস্তগোলা এলাকায় যান। সেখান থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে মিরপুরের বাসায় ফিরছিলেন। বিজয় সরণি এলাকায় আসার পর মোটরসাইকেলটিকে পেছন থেকে বসুন্ধরা গ্রুপের টিএস স্পোর্টস চ্যানেলের একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন ইয়াকুব আলী। মোটরসাইকেল চালক ইয়াকুব আলীকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যান। পরে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে আনার পর তাঁকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাফরুল থানার উপপরিদর্শক মো. ইউসুফ আলী ভূঁইয়া জানান, ঘটনার পরপরই বসুন্ধরা গ্রুপের টিএস স্পোর্টসের গাড়ি চালক ফরহাদ (২৫) নিজেই মাইক্রোবাসে করে আহত ব্যক্তিকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে আনার পর ওই ব্যক্তি মারা যান। গাড়িচালক ফরহাদ থানা হেফাজতে আছে। তবে গাড়িটি পাওয়া যায়নি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে