
বুধবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুল এলাকার বিজয় সরণি-মিরপুর রোডে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ইয়াকুব আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক রাত আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের হালুয়াঘাটে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে হুমায়ূন কবির (২৫) নামে এ মোটারসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ধারা বাজার মেইল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসকে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়েছে। এতে নারী-পুরুষসহ সাতজন আহত হয়েছেন। উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া ফ্লাইওভার সেতুর ওপর মাওয়ামুখী এক্সপ্রেসওয়েতে আজ মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশাচালক ও মাইক্রোবাসচালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষে ছয় সাংবাদিকসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।