রাজধানীর মহাখালী টার্মিনালে একটি বাসের চালকসহ চারজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়েছেন।
আজ শনিবার রাত সারে ৮টার দিকে ঢাকা-নেত্রকোনা রুটের নেত্রকোনা পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাদের চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা।
তারা হলেন- বাস চালক মো. শাহিন (৩০), সুপারভাইজর রফিকুল (২৬), হেলপার সৌরভ (২৭) ও রবিন (২৫)।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মো. শাকিল জানান, তারা চারজন নেত্রকোনা বাসের স্টাফ। রাতে নেত্রকোনা থেকে ঢাকায় আসে বাসটি। মহাখালী টার্মিনালে ঢুকে চালক শাহিন বাদে বাকি তিনজনই বাসের মধ্যে অচেতন হয়ে পরে থাকে। শাহিন হালকা অচেতন হয়। পরে তাদেরকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
বাস চালক শাহিন জানান, নেত্রকোনা থেকে বাস নিয়ে রাতে মহাখালীতে আসি। টার্মিনালে ঢুকার আগ দিয়ে এক ব্যক্তি আমাদের ঠান্ডা পানি খেতে দেয়। গড়ম থেকে আসছেন ঠান্ডা পানি খান, আরাম লাগবে। তখন আমরা সবাই পানি পান করি। এরপর বাসটি টার্মিনালে ঢুকতেই লোকটি পালিয়ে যায়। ধারনা ওই ব্যক্তি অজ্ঞান পার্টির সদস্য। আমাদের অচেতন করে টাকা পয়সা হাতিয়ে নিতে এসেছিল। তবে কিছু নিতে পারে নাই।
ঢাকা মেডিকেল কলেজ হসপাতালের পুলিশ ক্যাস্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মহাখালী খেকে চারজনকে হাসপাতালে নিয়ে আসে সহকর্মীরা। তারা অজ্ঞান পার্টির কবলে পরেছিল। জরুরি বিভাগে তাদের স্টোমাক (পাকস্থলী) পরিস্কার করে ওয়ার্ডে পাঠানো হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে