
কুমিল্লার চান্দিনায় এক স্কুলছাত্রী বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার করা মামলায় দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
অভিযুক্তরা হলেন উপজেলার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. সোয়েব ও একই ইউনিয়নের নলুয়া গ্রামের রতন চন্দ্র সরকার। ভুক্তভোগী মেয়েটি চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা। সে এবারের এসএসসি পরীক্ষার্থী।
ওই ছাত্রী আজকের পত্রিকাকে জানায়, সে গত বুধবার বিকেলে চান্দিনা ও কচুয়া উপজেলার মধ্যবর্তী কৈলাইন বাজারে এক বন্ধুর সঙ্গে দেখা করতে আসে। সেখান থেকে সন্ধ্যার পর অটোরিকশায় করে বাড়ির দিতে রওনা দেয়। পথে পাঁচ-ছয়জন যুবক রিকশাটি থামিয়ে চালক ও মেয়েটিকে মারধর ও টেনেহিঁচড়ে মাঠের মধ্যে একটি নলকূপের ঘরে নিয়ে যান। সেখানে চালকের হাত-পা বেঁধে পাঁচ যুবক মেয়েটিকে ধর্ষণ করেন।
একপর্যায়ে অভিযুক্তরা দুজনকে ওই ঘরে ফেলে চলে যান। অনেকক্ষণ পর মেয়েটি জ্ঞান ফিরে পায় এবং তখন সে চালকের হাত-পায়ের বাঁধ খুলে দেয়। পরে চালক তাকে বাড়িতে পৌঁছে দেন।
এ ঘটনায় মেয়েটি পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় অটোরিকশার ওই চালককে নিয়ে আবারও কৈলাইন বাজারে যায় এবং সেখানে অভিযুক্ত দুজনকে চিনতে পেরে তাৎক্ষণিক ঘটনাটি বাজারের মানুষকে জানায়। তখন লোকজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। মেয়েটি পরে শুক্রবার সকালে বাদী হয়ে ওই দুজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে চান্দিনা থানায় মামলা করে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে