
কুমিল্লার দাউদকান্দিতে স্মার্টফোনের অপব্যবহার, মাদকাসক্তি, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা এবং শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টায় উপজেলার শহীদনগর এম এ জলিল উচ্চবিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদক, স্মার্টফোনে আসক্তি ও কিশোর অপরাধের বিরুদ্ধে প্রতীকী ‘লাল কার্ড’ প্রদর্শন করে সচেতনতা বৃদ্ধির শপথ নেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি খন্দকার আরিফ হোসেন (এমবিএস) সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য তছলিম আহম্মেদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, অভিভাবক সদস্য খন্দকার আরিফ আহমেদ, সাবেক বিদ্যোৎসাহী সদস্য মহিউদ্দিন খান, শিক্ষানুরাগী রিমন খন্দকার এবং সংগঠনের দাউদকান্দি শাখার সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফসহ অন্যরা।
এ সময় শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং কিশোর অপরাধ প্রতিরোধে শপথবাক্য পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাদক, বাল্যবিবাহ ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
উল্লেখ্য, লাল সবুজ উন্নয়ন সংঘ ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটির সদস্যরা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা নিজেদের মাসিক টিফিন খরচের একটি অংশ সাশ্রয় করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে