
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আন্দোলনকারীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা আটজন পালিয়ে গেছেন। হামলাকারীরা পুলিশের ওয়াকিটকি ও মোবাইল ফোন লুট করলে পরে তা উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, ‘চলমান আন্দোলন-সহিংসতার ঘটনায় গতকাল সন্ধ্যার দিকে গুলিবিদ্ধ হয়ে ৮ জন হাসপাতালে ভর্তি হন। কিন্তু রাত সাড়ে ৮টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাজুয়ালটি ওয়ার্ডে হামলা চালায়। এ সময় চিকিৎসাধীন গুলিবিদ্ধরা হাসপাতাল ছেড়ে যান।’
জানা গেছে, চমেকে চিকিৎসাধীন ৮ জন পালিয়ে যাওয়া ব্যক্তিরা গতকাল শনিবার নগরীর ২ নম্বর গেট ও বহদ্দারহাট মোড়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হন।
চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার মন্জুর মোর্শেদ বলেন, ‘চমেক হাসপাতালে বিক্ষোভকারীরা হামলা করে পুলিশের একজন কনস্টেবলকে তুলে নিয়ে যায়। পুলিশের ওয়াকিটকি ও মোবাইল ফোন লুট করে। পরে অবশ্য কনস্টেবলকে ছেড়ে দেয় এবং মোবাইল ফোন, ওয়াকিটকিও উদ্ধার হয়।’
এর আগে গতকাল শনিবার সন্ধ্যার দিক থেকে চট্টগ্রামে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের বাসাবাড়িতে হামলার ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টার দিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায়, ৭টার দিকে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসায় হামলার ঘটনা ঘটে। এরপর ২ নম্বর গেট থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত গোলাগুলির ঘটনা ঘটে।
গতকাল রাত ৮টা থেকে শুরু হয় বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. শাহাদাৎ হোসেন, মীর নাছির উদ্দিন চৌধুরী ও এরশাদ উল্লাহার বাসায় ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগের ঘটনা।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, ‘গতকাল সন্ধ্যা থেকে আওয়ামী লীগ-বিএনপির বিভিন্ন নেতা-কর্মীদের বাসাবাড়িতে হামলা হয়েছে। ঘটনাস্থলে প্রশাসন কাজ করছে।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে