
কুমিল্লার বুড়িচংয়ে যৌতুকের দাবিতে সাদিয়া আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে ও মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে এ ঘটনায় দেবর রাব্বিকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল ৫ ডিসেম্বর দাদার কুলখানি অনুষ্ঠানে অংশ নিতে সাদিয়া তাঁর বাবার বাড়ি বুড়িচংয়ের বাকশিমুল ইউনিয়নের উত্তর কোদালিয়া গ্রামে আসেন। বেলা ৩টার দিকে খাবারের টেবিলে বসার সময় হঠাৎ তাঁর দেবর রাব্বি অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। সবার সামনে তিনি সাদিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘দাদা মরার খানা খাইতে আইছোস কেন? ঠিকমতো দাওয়াত দিস নাই। খাইতে আসছোস কেন? বিষ খাইলি না কেন?’
অভিযোগ রয়েছে, এ সময় রাব্বি কিল-ঘুষি মেরে জোর করে সাদিয়াকে (২২) সিএনজিতে তুলে নিয়ে যান। পরে বিকেল ৫টার দিকে সাদিয়ার শ্বশুরবাড়ির লোকজন সাদিয়ার মাকে ফোন দিয়ে জানান, সাদিয়া নাকি বিষপান করেছেন এবং তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
নিহতের মা রুবি আক্তার অভিযোগ করেন, ‘বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী হাবিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা যৌতুকের জন্য সাদিয়াকে নির্যাতন করত। হাবিব প্রবাসে থাকলেও নিয়মিত ফোনে যৌতুকের টাকা দাবি করত এবং মানসিকভাবে নির্যাতন করত।’
তিনি বলেন, ‘শারীরিক নির্যাতন করে আমার মেয়েকে জোর করে বিষ খাইয়েছে। হাসপাতালে নেওয়ার নামে নাটক করেছে। পরে ঢাকায় নেওয়ার পথে চান্দিনায় অ্যাম্বুলেন্সে একা রেখে পালিয়ে যায় তারা। আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি ন্যায়বিচার চাই।’
ঘটনার পর রাতে নিহতের মা বুড়িচং থানায় মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে দেবর রাব্বিকে (২৪)। অন্য আসামিরা হলেন শ্বশুর মোস্তফা (৬০), শাশুড়ি রহিমা খাতুন (৫০), ননদ আমেনা খাতুন (২৬), ননদ সোনালী আক্তার (২০) এবং স্বামী হাবিবুর রহমান (২৮)। নিহত সাদিয়ার আট মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।
এ বিষয়ে বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়া বলেন, ‘ছয়জনকে আসামি করে মামলা করা হয়েছে। আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে