
কুমিল্লার তিতাসে ত্রাণ দেওয়ার কথা বলে ৩৫ বছরের মানসিক প্রতিবন্ধী এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় স্থানীয়রা ছয় যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের আলী নুর প্রকাশ আলী (৪৫), চকের বাড়ীর সিএনজি বাবু (৪০), হরিপুর চকেরবাড়ীর সিএনজিচালক ইদন (২৫), হরিপুরের আরিফ (৩০), দাসকান্দি চকেরবাড়ীর নুর মোহাম্মদ প্রকাশ চোক্কা (২৫) এবং একই গ্রামের বিদ্যুৎ মজুমদার (৩৫)।
অভিযোগে জানা যায়, গত বুধবার দুপুরে ভুক্তভোগী নারী উপজেলার দাসকান্দি বাজারে যায় ত্রাণ পাওয়ার আশায়। সে সময় সিএনজিচালক বাবু ভিকটিমকে ত্রাণ দেওয়ার প্রলোভন দিয়ে দাসকান্দি বাজারের মো. নুর আলীর দোকানে বসিয়ে রাখে এবং সন্ধ্যা ঘনিয়ে এলে অভিযুক্তরা একত্রিত হয়ে পালাক্রমে ধর্ষণ করে।
বিষয়টি এলাকায় জানাজানি হলে এক ছাত্র সমন্বয়দের কাছে তথ্যটি পৌছায়। এরপর ছাত্ররা গতকাল অভিযুক্ত ছয়জনকে দাসকান্দি বাজারে ডাকেন। এরপর তাঁরা ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, অভিযোগের ভিত্তিতে ছয়জনকে আটক করা হয়েছে। মেডিকেল চেকআপের জন্য ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৫ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে