
চাঁদপুরের হাজীগঞ্জে উত্তম বর্মণ (৬০) ও তাঁর স্ত্রী কাজলী রানীর (৪৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার পূর্ব বড়কুল ইউনিয়নের বড়কুল উত্তর গ্রাম থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।
উত্তম বর্মণ কুমিল্লার লাকসাম উপজেলার হরমন চন্দ্র বর্মণের ছেলে। তিনি হাজীগঞ্জের বড়কুল উত্তর গ্রামের পাইন্না বাড়ির দুলাল সাহার বাড়ির কেয়ারটেকার ছিলেন। তা ছাড়া তিনি স্থানীয় মাছের আড়তে শ্রমিকের কাজ করতেন। তাঁর স্ত্রী কাজলী রানী অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতেন।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে এসব তথ্য জানিয়ে উত্তম বর্মণের মেয়ে রিনা রানী বর্মণ বলেন, তাঁরা দুই বোন। তাঁর বিয়ে হয়েছে মতলবে। সকালে এ ঘটনার সংবাদ পেয়ে তিনি এসেছেন। তাঁদের বাড়ি লাকসামে হলেও দীর্ঘদিন ধরে হাজীগঞ্জে বসবাস করে আসছেন।
স্থানীয় বাসিন্দা সবিতা সাহা বলেন, সকালে পূজার জন্য ফুল তুলতে গিয়ে দেখেন উত্তম বর্মণ ও তাঁর স্ত্রী ঘুম থেকে ওঠেননি। ডেকে সাড়া-শব্দ না পেয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করেন। ভেতরে দরজা খোলা দেখে পাশের বাসার লোকজনকে খবর দেন। পরে দেখেন ঘরে দুজনের হাত-পা বাঁধা লাশ পড়ে আছে।
এ বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, হাত-পা বেঁধে বালিশ চাপা দিয়ে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে