
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ বন্যায় আশ্রয়কেন্দ্রে আসা এক নারী পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। গত বুধবার (২৮ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে রোমা আক্তার নামের ওই নারীর প্রসববেদনা শুরু হলে তাঁকে শিদলাই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে নেওয়া হয়। সেখানে পুত্রসন্তানের জন্ম দেন তিনি।
রোমা আক্তার দেবিদ্বার উপজেলার নবীয়াবাজ এলাকার বাসিন্দা মো. আল-আমিনের স্ত্রী। বর্তমানে তাঁরা শিদলাই ইউনিয়নের শিদলাই ৭ নম্বর ওয়ার্ডে রোমার বাবার বাড়িতে বাস করছেন। জন্ম নেওয়া শিশুটি ওই দম্পতির প্রথম সন্তান।
শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে জানা যায়, গোমতী ও সালদা নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হওয়া বন্যায় বাড়িঘর তলিয়ে গেলে রোমা আক্তারকে নিয়ে ওই আশ্রয়কেন্দ্রে ওঠেন তাঁর স্বামী আল-আমিন। চার দিন আগে ওই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন তাঁরা।
পরে বুধবার দিবাগত রাত ১২টার দিকে ওই প্রসূতির প্রসব বেদনা উঠলে ইয়াং স্টার নামে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের একদল স্বেচ্ছাসেবী সদস্যের সহযোগিতায় তাঁকে নিকটস্থ শিদলাই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই জন্ম নেয় ওই দম্পতির একটি ফুটফুটে ছেলেশিশু।
আল-আমিন বলেন, ‘আমি দিনমজুরের কাজ করি। হঠাৎ বন্যায় আমাদের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। চার দিন আগে আমার স্ত্রীসহ এখানে এসে আশ্রয় নিয়েছি। বুধবার মধ্যরাতে আমার স্ত্রীর প্রসবব্যথা উঠলে আমি চিন্তায় পড়ে যাই। পরে আশ্রয়কেন্দ্রের স্বেচ্ছাসেবকদের বিষয়টি জানাই। তারা সবাই মিলে আমার স্ত্রীকে শিদলাই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে নিয়ে যায়। সেখানে রাত দেড়টায় আমার স্ত্রী সন্তান প্রসব করে।’
শিদলাই ইয়ং স্টারের স্বেচ্ছাসেবক মো. সোহেল রানা, মো. নাসির উদ্দীন, সালে আহমেদ, ইমাদ আহমেদ, মো. আশিক ও মহিবুর রহমান খোকন বলেন, ‘আশ্রয়কেন্দ্রে থাকা রোমা আক্তারের স্বামী আল আমিন তাঁর স্ত্রীর প্রসববেদনার বিষয়টি জানালে আমরা তাঁকে দ্রুত নিকটস্থ শিদলাই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত পরিবারকল্যাণ পরিদর্শিকা নজিবা আক্তার ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপাশা আনছারীর তত্ত্বাবধানে ওই প্রসূতি একটি ফুটফুটে ছেলের জন্ম দেন। এ সময় ওখানকার দায়িত্বে থাকা পরিবার পরিকল্পনা পরিদর্শক জুবায়ের হোসেন শাকিল সার্বিক সহযোগিতা করেন।’
প্রসবের দায়িত্বে থাকা নজিবা আক্তার ও বিপাশা আনছারী জানিয়েছেন, মা ও শিশু উভয়ে সুস্থ আছেন।
শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর বলেন, আকস্মিক বন্যায় ব্রাহ্মণপাড়া উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। বানভাসিদের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে