কুমিল্লা মহানগরের ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানকে (২৭) ইয়াবা ও গাঁজাসহ আটক করেছে পুলিশ।
আজ শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার রাতে কুমিল্লা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের শ্রী বল্লভপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৬ হাজার ২০০ পিচ ইয়াবা, দুকেজি গাঁজা এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
কুমিল্লার সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে কুমিল্লা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের শ্রী বল্লভপুর সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসানকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৬ হাজার ২০০ পিচ ইয়াবা, দুকেজি গাঁজা, নগদ ২৪ হাজার ৬০০ টাকা এবং ২টি পাসপোর্ট জব্দ করা হয়। এ ছাড়া মাদক বেচাকেনার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
ওসি আরও বলেন, আটক মেহেদী হাসানের বিরুদ্ধে হত্যা, ডাকাতির প্রস্তুতি, চুরি, ছিনতাইসহ মাদকের প্রায় ৭টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৮ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে