
কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার বাসুয়ারা গ্রামে আজ শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে।
সাবেক রেলমন্ত্রীর ভাতিজা আব্দুল আউয়াল সুমন বলেন, ‘সকালে উপজেলার পদুয়া রাস্তার মাথায় কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মহিউদ্দিন রনির সঙ্গে আমার চাচাতো ভাই আহসান উল্লাহর রাজনৈতিক বিষয়ে কথা-কাটাকাটি হয়। স্থানীয় লোকজন বিষয়টি মিলমিশ করে দেয়। বিকেলে রনির নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতা-কর্মী পদুয়া বাজারে মিছিল করে। মিছিল শেষে রনির নেতৃত্বে শতাধিক জামায়াত-শিবিরের লোকজন কাকা মুজিবুল হকের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করে আগুন দেয়। কিছু লোক আমাদের বাড়ির গেট ভেঙে আমার মোটরসাইকেলে আগুন দিয়ে বাড়িঘর ভাঙচুর করে। বাড়ির প্রায় সাত-আটটি ঘর ভাঙচুর করেছে। সন্ধ্যায় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক এসেছে।’
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা শিবিরের সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মহিউদ্দিন রনি ভাইয়ের বাড়ি শ্রীপুর ইউনিয়নে। সকালে রনি ভাইয়ের সঙ্গে ঝামেলা করার কারণে বিকেলে আমরা বিক্ষোভ মিছিল করেছি। কিছু উত্তেজিত জনতা ভাঙচুর করে থাকতে পারে।’
শনিবার রাত সাড়ে ৯টার দিকে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন, বিকেলে কিছু দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে