
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চাঁদাবাজির অভিযোগে ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান মো. আকতার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার (৮ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আকতার হোসেন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ-সংলগ্ন এলাকায় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুস সামাদ একটি বাড়ি নির্মাণ করছিলেন। বাড়ির নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকেই আকতার হোসেন তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
আজ দুপুরে আকতার হোসেন নির্মাণাধীন বাড়িতে গিয়ে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন এবং এক কোটি টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় বাড়ি নির্মাণ প্রকল্পের প্রকৌশলী রাজিব খান বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ বিকেলে ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে আকতার হোসেনকে গ্রেপ্তার করে।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুস সামাদের নির্মাণাধীন বাড়িতে গিয়ে আকতার হোসেন কাজের বাধা দেন এবং এক কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে প্রকল্পের প্রকৌশলী রাজিব খান থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মামলা করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে