
কুমিল্লার মেঘনা উপজেলায় নিখোঁজ কিশোরীকে যৌনপল্লি থেকে উদ্ধার করে বিয়ের ব্যবস্থা করেছে থানা-পুলিশ। থানার উপপরিদর্শক মো. মোশাররফ হোসেন তথ্য প্রযুক্তির সহায়তায় পটুয়াখালী থানার সহযোগিতায় জেলা শহরের একটি যৌনপল্লিতে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন।
মেঘনা থানা সূত্রে জানা যায়, কিশোরীটি এলাকায় এক রাজমিস্ত্রির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রেমিকের হাত ধরে গত ১৯ নভেম্বর বাড়ি থেকে পালিয়ে যায়। ওই যুবক পরে কিশোরীকে পটুয়াখালী জেলার একটি যৌনপল্লিতে বিক্রি করে দেয়।
সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে কোনো সন্ধান না পেয়ে কিশোরীর বাবা গত ৪ ডিসেম্বর মেঘনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, ‘জিডির পর উপপরিদর্শক মোশাররফ হোসেনকে দায়িত্ব দিয়েছি। তিনি ২৪ ঘণ্টার মধ্যে কিশোরীকে পটুয়াখালী থানার সহায়তায় উদ্ধার করতে সক্ষম হয়। পরে কিশোরীর অভিভাবকদের হাতে তুলে দিই। একজন চাকরিজীবী যুবক কিশোরীকে বিয়ের আগ্রহ প্রকাশ করলে ভুক্তভোগীর বাবা-মার সঙ্গে আলোচনা করে আমরা বিয়ের ব্যবস্থা করে দিয়েছি।’
প্রতারক যুবকের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘প্রতারককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে