
কুমিল্লার লালমাই উপজেলাসহ তিন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
নয়টি ইউনিয়নের ৫৭ কেন্দ্র, বরুড়ার শিলমুড়ি উত্তর ও দক্ষিণ, দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন, চান্দিনা এবং চৌদ্দগ্রামের একটি করে ওয়ার্ডসহ ২৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানা জানান, ‘প্রতিটি ভোটকেন্দ্রে ১৪ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৬ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনী এলাকায় পুলিশের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সড়কগুলোতে বাড়ানো হয়েছে টহলের ব্যবস্থা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে