
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য প্রদত্ত ভাইস চ্যান্সেলর স্কলারশিপে মনোনীত তালিকায় থাকা ‘প্রশ্নফাঁস’ কাণ্ডে নাম আসা শিক্ষার্থীর স্কলারশিপ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার বলেন, ‘বিভাগ থেকে তালিকাটি পাঠানো হয়েছে। এটি চূড়ান্ত তালিকা নয়। যেহেতু বিষয়টি তদন্তাধীন, তাই এখনই তাকে দোষী বলা যাচ্ছে না। তাই তদন্ত প্রতিবেদন আসার আগ পর্যন্ত ওই শিক্ষার্থীর স্কলারশিপ স্থগিত থাকবে।’
এর আগে গতকাল (১৫ জুলাই) ভাইস চ্যান্সেলর স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের তথ্য সংবলিত তালিকা প্রকাশিত হয়। তালিকা ঘেঁটে জানা যায়, তালিকায় ৬৫ নম্বরে আছেন লামিয়া আর্জুমান্দ নামে এক শিক্ষার্থী। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষ থেকে ৩.৯২ সিজিপিএ নিয়ে স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন। তবে, চলতি বছরের ১১ মার্চ এই শিক্ষার্থীকে বিভাগের শিক্ষক কাজী এম. আনিছুল ইসলামের মাধ্যমে উত্তরপত্রসহ প্রশ্ন পাওয়ার অভিযোগ ওঠে, যা তদন্তাধীন রয়েছে। এ নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরেই বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং অভিযুক্ত শিক্ষার্থীর স্কলারশিপ স্থগিত করা হয়।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
১২ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
২০ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩৭ মিনিট আগে