
কুমিল্লার দাউদকান্দিতে গুলি করে যুবলীগের আহ্বায়ককে খুনের ঘটনায় এখনো (১৬ ঘণ্টা) মামলা হয়নি। তবে খুনিদের খুঁজতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।
আজ সোমবার দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভুঁইয়া।
এদিকে প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাহের সামনে মসজিদে নামাজ আদায়ের জন্য যাচ্ছিলেন জামাল। এ সময় বোরকা পরিহিত তিন ব্যক্তি এসে তাঁর সঙ্গে কুশল বিনিময়ের চেষ্টা করেন। একজন বোরকার নিচ থেকে পিস্তল বের করেন। জামাল বুঝতে পেরে দৌড় দেওয়ার সময় বাকি দুজন তাঁদের হাতে থাকা পিস্তল দিয়ে জামালকে তিনটি গুলি করেন।
এদিকে একটি গুলি কপালে, আরেকটি বুকে বিদ্ধ হয়। এ সময় জামাল মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে স্বজনেরা নিশ্চিত হওয়ার জন্য রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নিহত জামাল কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ব্যবসার সুবাদে দাউদকান্দির গৌরীপুর বাজারে থাকতেন।
রোববার রাতে গুলি করে হত্যার ঘটনায় এখনো কেন মামলা হয়নি সে বিষয়ে দাউদকান্দির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভুইয়া জানান, স্বজনেরা জামালের মরদেহ নিয়ে ঢাকা মেডিকেল যায়। সেখানে জামালের ময়নাতদন্ত হয়েছে। এখনো জামালের স্বজনেরা বাড়ি আসেনি। ফলে মামলা করা সম্ভব হয়নি। সন্ধ্যা নাগাদ পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হতে পারে।
পরিবারের সূত্রে জানা গেছে, জামালের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের ভাই সৌদি আরবে ওমরাহ করতে গিয়েছিলেন। তিনি আজ বিকেলে দেশে ফিরবেন। পরে মরদেহ কুমিল্লায় নিয়ে দাফন করবেন।
এদিকে এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১ সেকেন্ড আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩০ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে