
কুমিল্লার বরুড়া উত্তর শীলমুড়ি ইউনিয়নে হুইল চেয়ারে বসে ছেলে ও পুত্রবধূর সঙ্গে ভোট দিতে এসেছেন নব্বই-ঊর্ধ্ব বৃদ্ধা আবিদের নেছা। ভোট দিতে পেরে খুশি এই বৃদ্ধা। তাঁর ইচ্ছে আগামী নির্বাচনে শতবর্ষে ভোট দেওয়ার।
আজ বৃহস্পতিবার সকালে তিনি শীলমুড়ি ইউনিয়নে সুলতানপুর ফয়জুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসেন। সবার আগে ওই কেন্দ্রের প্রথম ভোট তিনি দিয়েছেন। আবিদের নেছার স্বামী এ ইউনিয়নের গোবিন্দপুর এলাকার বাসিন্দা জালাল উদ্দিন। তিনি মারা যান প্রায় ৩০ বছর আগে।
ভোটার আইডি অনুযায়ী আবিদের নেছার জন্মতারিখ ২০ অক্টোবর ১৯২৭ সাল হলেও তিনি দাবি করেন, তাঁর বয়স শতবর্ষের বেশি হবে। তিনি বলেন, চলাফেরায় কিছু সমস্যা হলেও স্বাভাবিকভাবে সবকিছু করতে পারেন। কথাও বলতে পারেন স্পষ্ট।
এদিকে কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ, বরুড়ার শিলমুড়ি উত্তর ও দক্ষিণ, দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে।
ইভিএমের মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লালমাই উপজেলার ৯টি ইউনিয়নের ৫৭ কেন্দ্র, বরুড়ার শিলমুড়ি উত্তর ও দক্ষিণ, দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন, চান্দিনা এবং চৌদ্দগ্রামের একটি করে ওয়ার্ডসহ ২৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে