কুমিল্লার মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরহাদ হোসেন (২০) নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষ্মণপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে অভিযুক্ত বন্ধু মাহফুজ আলমকে (২০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
নিহত ফরহাদ হোসেন উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে। আর অভিযুক্ত মাহফুজ আলম সাইকচাইল গ্রামের রবিউল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফরহাদ ও মাহফুজ একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করতেন। সোমবার সন্ধ্যায় কাজ শেষে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে লক্ষণপুর বাজারে আসেন। এ সময় ভাড়া দেওয়া নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে উত্তেজিত হয়ে মাহফুজ হাতে থাকা রড ফরহাদের বুকে ঢুকিয়ে দেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ফরহাদকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে মনোহরগঞ্জ থানার পুলিশ রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত মাহফুজকে আটক করা হয়।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে