
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া চৌমুহনী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মনোহরপুর ও অলুয়া এলাকার কয়েকজন কিশোর-তরুণের মধ্যে ‘সিনিয়র-জুনিয়র’ ইস্যু নিয়ে প্রায় এক সপ্তাহ আগে বাগ্বিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে আজ বিকেলে মনোহরপুরের কয়েকজন কিশোর-তরুণ অলুয়া চৌমুহনী এলাকায় এসে স্থানীয় কয়েকজন কিশোর-তরুণের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়।
আহতদের মধ্যে পাঁচজনকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত সুজন মিয়াকে (২২) উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অরূপ সিংহ বলেন, মোট পাঁচজন এখানে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। একজনকে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে এবং একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩২ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে