
কুমিল্লার দেবিদ্বারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার এলাহাবাদ ইউনিয়নে পথসভা চলাকালে তাঁদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ৩টায় দেবিদ্বারে নির্বাচনী প্রচারণায় গণসংযোগ ও পথসভা শুরু করেন হাসনাত আবদুল্লাহ। এ সময় নির্বাচনী প্রচারণায় তাঁর সঙ্গে অংশ নেওয়া তিনজনকে সন্দেহ করে পুলিশ। একপর্যায়ে তাঁদের মধ্যে দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁদের পরিচয় নিশ্চিত হয়ে আটক দুই যুবককে ছেড়ে দেয় পুলিশ। হাসনাত আবদুল্লাহর নিরাপত্তা নিশ্চিতে তৎপর অবস্থানে রয়েছে পুলিশ। দুই সন্দেহভাজনকে আটকের পর জিজ্ঞাসাদের মাধ্যমে তাঁদের পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, রবিউল ও সজিব নামের দুই যুবককে সন্দেহভাজন মনে করে আটক করা হয়। পরে হাসনাত আবদুল্লাহ তাঁদের নিজের কর্মী-সমর্থক দাবি করায় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে