
কুমিল্লার চৌদ্দগ্রামে এক কৃষককে ‘সাত টুকরা’ করার হুমকি দিয়ে ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই কৃষক।
ভুক্তভোগী কৃষক আবদুর রহমান (৫৬) উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্ডিপুর গ্রামের মোক্তল হোসেনের ছেলে। আজ বুধবার (৬ মে) দুপুরে তিনি চৌদ্দগ্রাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি বিকেলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।
জিডিতে আবদুর রহমান উল্লেখ করেন, তিনি একজন কৃষক। তাঁর দুই ছেলে প্রবাসে থাকেন। স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে তিনি চন্ডিপুর গ্রামে বসবাস করেন। গতকাল মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলা ডাকঘরের এক পিয়ন তাঁর নামে একটি খাকি খাম ও একটি পার্সেল পৌঁছে দেন। পার্সেলে প্রেরকের নাম উল্লেখ ছিল ‘জুলাস ব্যাপারী’, ঠিকানা—রামরায়গ্রাম কসাইবাড়ি, চৌদ্দগ্রাম।
খাম খুলে আবদুর রহমান একটি হাতে লেখা চিঠি পান, যেখানে লেখা ছিল—‘তোর কাফনের কাপড় রেডি। তুই ঘরে, রাস্তায়, বাজারে বা কোর্টে মরার জন্য প্রস্তুত থাক। তুই এখন গ্যাংয়ের টার্গেট। তোর পাপ তোকে ছাড়বে না। সাত টুকরা হবি।’ চিঠিতে একটি তারকা চিহ্ন ও কিছু আরবি লেখাও ছিল। পার্সেলের ভেতরে সাদা কাফনের কাপড় পাওয়া যায়।
আবদুর রহমান আরও জানান, প্রেরকের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও কেউ কল রিসিভ করেনি। কে বা কারা ও কী কারণে এ ধরনের হুমকি দিয়েছে, তা তিনি জানেন না। বর্তমানে তিনি ও তাঁর পরিবারের লোকজন চরম আতঙ্কে রয়েছেন।
আবদুর রহমান বলেন, ‘আমার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। তবে প্রায় দেড় বছর আগে আমার সৌদিপ্রবাসী ভাগনের স্ত্রী অন্য একজনের সঙ্গে চলে যাওয়ার ঘটনায় একটি মামলা হয়। সেই মামলায় আমি সাক্ষী। হুমকির চিঠিতে কোর্টের কথা উল্লেখ থাকায় ধারণা করছি, ওই ঘটনার সঙ্গে জড়িত কেউ এ কাজ করতে পারে।’
চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মো. আরিফ হোসাইন বলেন, ‘আবদুর রহমান নামের এক কৃষককে ডাকযোগে প্রাণনাশের হুমকি ও কাফনের কাপড় পাঠানোর ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্তের জন্য মাঠে কাজ চালিয়ে যাচ্ছি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে