
কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী ফজলুল হক মোল্লার পিকআপ ভ্যানে পেট্রল ঢেলে আগুনে পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণ পাশে উত্তর ফালগুনকরা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। আগুনের তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রোববার রাতে চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম ধনমুড়ি গ্রামের জামায়াতের কর্মী ফজলুল হক মোল্লার মালিকানাধীন পিকআপ ভ্যানটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারের সঙ্গে রাখা হয়। আজ ফজরের নামাজের পর পিকআপটি নিয়ে চালক ফেনীতে মাছ আনার জন্য ভাড়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই ভোরে মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত পেট্রল ঢেলে আগুন লাগিয়ে পিকআপটি পুড়ে দেয়। এ সময় পাশেই দাঁড়িয়ে ছিল একটি ট্রাক।
খবর পেয়ে পিকআপের মালিক ফজলুল হক মোল্লা, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পিকআপ ভ্যানটি পুড়ে যায়। লোকজনের চিৎকার শুনে ঘুম ভাঙে পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকচালক মো. জামালের।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় লোকজন অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফজলুল হক মোল্লার পিকআপ ভ্যানটি আগুনে পুড়ে দিয়েছে।
ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক মো. জামাল বলেন, ‘আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি, পাশের পিকআপ ভ্যানে আগুন জ্বলছে। শুনেছি, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুনে গাড়িটি পুড়ে দিয়েছে।’
পিকআপ ভ্যানের মালিক ফজলুল হক মোল্লা বলেন, ‘আমার জীবিকা অর্জনের একমাত্র সম্বল এই পিকআপ ভ্যানটি। ফজরের পরই গাড়িটি ফেনী থেকে মাছ আনতে ভাড়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই দুর্বৃত্তরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে গাড়িটি পুড়ে দিয়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।’
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘দুর্বৃত্তরা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান আগুনে পুড়ে দিয়েছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩১ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৫ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে