
কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে যাত্রী না নিয়ে ট্রেন চলে যাওয়ায় স্টেশনমাস্টারসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। আজ সোমবার (১৪ জুলাই) সকালে রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ম্যানেজার কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
কামরুজ্জামান জানান, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নাঙ্গলকোট স্টেশনে থামার কথা থাকলেও ভুল সিগন্যালের কারণে সেটি সেখানে না থেমে চলে যায়।
ভুক্তভোগী যাত্রীরা জানান, ট্রেনটি না থেমে পরবর্তী হাসানপুর স্টেশনে গিয়ে দাঁড়ালে তাঁরা ক্ষুদ্ধ হয়ে ওঠেন। পরে তাঁদের সুবর্ণ এক্সপ্রেসে করে নাঙ্গলকোটে ফিরিয়ে আনা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার রূপন চন্দ্র শীল, ট্রেনচালক আবির হোসেন, সহকারী চালক ও ট্রেনের গার্ডকে বরখাস্ত করা হয়েছে। তাঁদের চট্টগ্রামের পূর্বাঞ্চল রেলওয়ে কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ঊর্ধ্বতন উপসহকারী লোকো সাইফুল ইসলামকে। তাঁর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট দল ঘটনাটি তদন্ত করবে।
স্টেশনমাস্টার রূপন চন্দ্র শীল বলেন, ‘আমি লাকসাম কেবিনে দায়িত্বে থাকা মাস্টারকে ট্রেন চালানোর জন্য বলেছিলাম। কিন্তু তিনি ভুলবশত চট্টলার বদলে সুবর্ণ ট্রেন হিসেবে সিগন্যাল দিয়েছেন। এতে এই বিভ্রাট ঘটে।’
অপরদিকে লাকসাম রেলওয়ের কেবিন মাস্টার শিমুল মজুমদার বলেন, ‘আমি ৮০২ নম্বর চট্টলা ট্রেনের কাগজ দিয়েছি, ৭০২ নম্বর সুবর্ণ এক্সপ্রেসের নাম দিইনি। আমাদের মধ্যে ভুল হতে পারে, তবে চালক ও গার্ডেরও দায়িত্ব ছিল ট্রেনটি নির্ধারিত স্টপেজে থামানো।’
রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, প্রাথমিক তদন্তে গাফিলতির প্রমাণ পাওয়ায় চারজনকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে