
কুমিল্লার চৌদ্দগ্রামে আজিজুল হক রবিন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ কথা নিশ্চিত করেন। রবিনের পরিবার বলছে, স্ত্রীর তালাক নোটিশ পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রবিন।
রবিন জগমোহনপুরের বাসিন্দা আবুল খায়েরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিন আট বছর আগে পার্শ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার তালপট্টি গ্রামের নাছিমা আক্তারকে বিয়ে করেন। তাঁদের একটি সন্তান আছে। ছয় মাস আগে ঝগড়াঝাঁটি করে নাছিমা একমাত্র সন্তানকে রেখে বাবার বাড়িতে চলে যান। দুই মাস আগে রবিনের ঠিকানায় তালাকের নোটিশ পাঠান নাছিমা। পরিবারের লোকজন রবিনকে বিষয়টি অবগত করেননি। রবিন ঈদের ছুটি শেষে পার্শ্ববর্তী গার্মেন্টসে চাকরিতে যোগদান করার জন্য পরিচয়পত্র খুঁজতে গিয়ে তালাক নোটিশটি দেখতে পান। আজ সকালে বাড়ির পাশের একটি গাছে রবিনের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
রবিনের ভাই আশরাফুল ইসলাম শাওন জানান, দীর্ঘদিন ধরে তাঁর ভাই ও ভাবির ঝগড়া চলছিল। ছয় মাস আগে ভাবি নাছিমা বাবার বাড়িতে চলে যান। দুই মাস আগে তালাক নোটিশ পাঠান নাছিমা। বিষয়টি পরিবারের পক্ষ থেকে গোপন রাখলেও দুই দিন আগে রবিন তালাক নোটিশ দেখে মানসিকভাবে ভেঙে পড়েন। আজ বাড়ির পাশে রবিনের গাছে লাশ ঝুলতে দেখা যায়।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক তারেক উদ্দিন আকাশ বলেন, রবিন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৮ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে