
কুমিল্লার বুড়িচংয়ে চুরির অভিযোগে আটক এক যুবককে বিদেশি কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আরিয়াল গ্রামের জুলহাসের ছেলে মো. শান্ত ইসলাম (২৮), একই জেলার মুরমা এলাকার মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে মো. আল আমিন লিপু (৩৬) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার কাটাজাঙ্গাল গ্রামের ফারুক হাওলাদারের ছেলে সজীব হাওলাদার (২৬)।
ভুক্তভোগীর নাম জয় চন্দ্র সরকার (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শীতলপুর গ্রামের বিষ্ণু সরকারের ছেলে।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, শুক্রবার দুপুরে বুড়িচং উপজেলার দেবপুর সাকুরা স্টিল মিলে জয় চন্দ্র সরকারকে চুরির অভিযোগে আটক করা হয়। পরে তার ওপর দুটি বিদেশি কুকুর লেলিয়ে দিয়ে নির্মম নির্যাতন চালানো হয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। এরপর রাতেই অভিযানে নেমে জেলার বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী জয় চন্দ্র সরকার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে