
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। প্রয়োজনে ৩০০ ভোট পাব, তবু চাঁদাবাজদের কাছে কখনো মাথা নত করব না।’
আজ রোববার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামের ঈদগাহ ময়দানে এনসিপি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এনসিপির শাপলা কলি মার্কার খবরটা আপনারা ঘরে ঘরে পৌঁছে দেন। কারণ, আমাদের অনেক বেশি গুন্ডাপান্ডা নাই। আমরা গুন্ডাপান্ডানির্ভর রাজনৈতিক দল না, আমাদের অনেক বড় সংগঠন নাই, আমরা শুরু করছি মাত্র ৯ মাস। কিন্তু এর মানে এই না যে আমাদের সংগঠন একদিন অনেক বড় হবে না। ইনশা আল্লাহ এনসিপির নেতৃত্বে আমরা সরকার গঠন করব, ইনশা আল্লাহ দেবিদ্বার থেকে মন্ত্রিত্ব আসবে।’
এ সময় দেবিদ্বার উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় যুবশক্তি ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে