কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ ধরতে নেমে নিখোঁজ এক জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী নৌঘাটে তাঁর মরদেহ ভেসে আসে। গতকাল রোববার রাতে নিখোঁজ হয়েছিলেন তিনি। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত উদ্ধার হওয়া জেলে মোহাম্মদ রাসেল (২০) উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার ইসহাক আহমদের ছেলে।
স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি গিয়াস উদ্দিন বলেন, রোববার সন্ধ্যায় মোহাম্মদ রাসেলসহ স্থানীয় কয়েকজন জেলে জাল নিয়ে জাহাজপুরা নৌঘাট সংলগ্ন সাগরে মাছ ধরতে যায়। একপর্যায়ে তিনি স্রোতের টানে ভেসে যান। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্য জেলেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
ওসি আরও বলেন, সোমবার সকালে শিলখালী নৌঘাট সংলগ্ন সাগরে ভাসমান অবস্থায় রাসেলের মৃতদেহের সন্ধান পান স্বজনরা। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। মৃতের লাশ নিজের বাড়িতে রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

মুন্সিগঞ্জ সদর উপজেলায় টেন্ডার জমা দেওয়া নিয়ে বিএনপির নেতা-কর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষ হয়। পরে কমপ্লেক্সের বাইরেও সংঘর্ষ হয়।
১৬ মিনিট আগে
বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার বলেন, আজ সোমবার বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কমিটির চেয়ারম্যানের মা মারা যাওয়ার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। পরবর্তী বৈঠকে বার কাউন্সিলের নতুন এনরোলমেন্টের বিষয়ে সিদ্ধান্ত হবে।
৩৫ মিনিট আগে
বিদেশে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন। হাতে ছিল ভিসা, বিমানের টিকিট ও চাকরির কাগজপত্র। কিন্তু চেকিংয়ের সময় জানা গেল- সবই জাল। মুহূর্তেই ভেঙে যায় বহু বছরের স্বপ্ন। হতবিহ্বল হয়ে বিমানবন্দরের মেঝেতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
৩৯ মিনিট আগে
পুঠিয়ায় গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহতের ঘটনায় তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার পুঠিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি করে। একই সঙ্গে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে।
১ ঘণ্টা আগে