
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে ১৫০ ফুট দূরে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন রফিকুল আলম (৭০)। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান এসে চাপা দেয় তাঁকে। এতে গুরুতর আহত হন রফিকুল। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে চট্টগ্রামে নেওয়ার পথে রাত পৌনে ২টায় মারা যান তিনি।
গতকাল শনিবার রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল আলমের বাড়ি লক্ষ্যারচর খোন্দকারপাড়া গ্রামে। একসময় তিনি বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরি করতেন।
নিহত ব্যক্তির ভাতিজা লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিউদ্দিন মো. আওরঙ্গজেব বুলেট বলেন, রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্যারচর জিদ্দাবাজার একটি চায়ের দোকানে চা পান করছিলেন তাঁর চাচা রফিকুল আলম। এ সময় একটি পিকআপ মহাসড়ক থেকে প্রায় ১৫০ ফুট দূরে দোকানে গিয়ে চাপা দিলে রফিকুল আলম গুরুতর আহত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা রুহুল আমিন নামের এক ব্যক্তি সামান্য আহত হন। আহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে রফিকুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে নেওয়ার পথে রাত ২টায় তিনি মারা যান।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘ঘটনার পর বিক্ষুব্ধ জনগণ পিকআপ গাড়ি ও চালককে আটকে রাখেন। রফিকুল আলমের মারা যাওয়ার খবরে চালককে ছেড়ে দেন তাঁরা। পিকআপ গাড়িটি এখনো জিদ্দাবাজার এলাকায় আছে। ঘাতক গাড়িচালক একজন অদক্ষ ও লাইসেন্সবিহীন ছিলেন।’
এ ব্যাপারে চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘পিকআপটি স্থানীয় বাসিন্দারা আটকে রেখেছেন বলে জেনেছি। আমরা রাতে অনেক চেষ্টা করেও আমাদের জিম্মায় নিতে পারিনি গাড়িটি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ডিজেল সংকটের কারণে চট্টগ্রামের বেসরকারি কনটেইনার ডিপোগুলোর কার্যক্রমে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো চাহিদামতো ডিজেল সরবরাহ না করায় রপ্তানি পণ্য পরিবহন ও প্রক্রিয়াজাতকরণে সমস্যা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। এতে দেশের রপ্তানি প্রবাহের পাশাপাশি...
২ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বন্ধ ক্যাম্পাসে হঠাৎ প্রায় অর্ধশত গাছ কাটার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। পরিবেশের ক্ষতি ও ক্যাম্পাসের সবুজ-সৌন্দর্য নষ্ট হওয়ার অভিযোগ তুলে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
খুলনা নগরে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারে জড়িত ৪৭৫ জনের তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। তালিকায় ২৮ চাঁদাবাজ, ৪৭ সন্ত্রাসী এবং প্রায় ৪০০ মাদক কারবারির নাম রয়েছে। সূত্র জানিয়েছে, ঈদের পর তাদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হবে।
২ ঘণ্টা আগে
জ্বালানি তেলের সংকটে বরগুনার উপকূলীয় উপজেলা পাথরঘাটায় মাছ ধরার শত শত ট্রলার বন্ধ হয়ে গেছে। গভীর সমুদ্রে মাছ শিকার করতে যেতে পারছেন না কয়েক হাজার জেলে। ফলে ঈদুল ফিতরের আগে বড় ধরনের আর্থিক অনিশ্চয়তায় পড়েছে এসব জেলে পরিবার, ট্রলারমালিক ও মাছের আড়তদারেরা।
২ ঘণ্টা আগে