
কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের দুই প্রার্থী জাফর আলম ও সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের মধ্যে চলছে কথার খোঁচাখুঁচি। জাফর তাঁর প্রতিপক্ষ প্রার্থীকে বহিরাগত হিসেবে আখ্যায়িত করেছেন। অন্যদিকে জাফরকে গরু চোরের গডফাদার বলেছেন ইবরাহিম।
এই আসনের বর্তমান সংসদ সদস্য জাফরকে এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়নি। তাঁর পরিবর্তে দলের সাবেক জেলা সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন আহমদ মনোনয়ন পেলেও ঋণখেলাপির দায়ে তাঁর প্রার্থিতা বাতিল হয়ে যায়। ফলে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ইবরাহিমকে সমর্থন দিয়েছে জেলা আওয়ামী লীগ। অন্যদিকে ২০ ডিসেম্বর জাফরকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
চকরিয়া পৌরসভার একটি নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন স্বতন্ত্র প্রার্থী জাফর। সেখানে তিনি ইবরাহিমকে বহিরাগত বলে বক্তব্য দেন। চকরিয়া পৌরসভার আরেক পথসভায় জাফরের নাম উল্লেখ না করে ইবরাহিম বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি, পরে শান্তিবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। এখানে না কি শান্তিবাহিনীর চেয়ে বড় সন্ত্রাসী বাহিনী আছে। চকরিয়া-পেকুয়ায় এবার শান্তি প্রতিষ্ঠা করে সাজিয়ে দেব। চাঁদাবাজি-দখলবাজি, চিংড়িঘের দখল ও শোষণবাজ বিতাড়িত করতে যা করতে হয়, জনগণকে সঙ্গে নিয়ে করব। শুনেছি, অনেক কষ্ট করে লোকজন গরু পালন করেন, সেই গরু চুরি হয়ে যায়। কারা এসব চুরি করেন, তাঁদের দমন করা হবে।’

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
৬ মিনিট আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
৯ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১৪ মিনিট আগে
রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশকে’ গুলির ঘটনায় মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩।
১৭ মিনিট আগে